প্রশ্ন: কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয়-
(ক) ইলাইওপ্লাস্ট
(খ) অ্যামাইলোপ্লাস্ট
(গ) অ্যালিউরোপ্লাস্ট
(ঘ) টোনোপ্লাস্ট
ব্যাখ্যা:
কোষ গহ্বরকে ঘিরে থাকা পাতলা অর্ধভেদ্য আবরণকে টোনোপ্লাস্ট বলে। এটি কোষরস ও সাইটোপ্লাজমের মধ্যে পানি, আয়ন ও দ্রবীভূত পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে।