Examirox

🎯 নতুন ব্যাচ শুরু হচ্ছে — এখনই নিবন্ধন করো →

প্রশ্ন: প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে?

(ক) জাইগোটিন
(খ) প্যাকাইটিন
(গ) ডিপ্লোটিন
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
ডিপ্লোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে তীব্র বিকর্ষণের কারণে কায়াজমা ক্রমান্বয়ে ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যায়, এই প্রক্রিয়াকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলে।

প্রশ্ন: মিয়োসিসের প্রোফেজ-১ এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান 'X' আকৃতির অংশকে কী বলে?/দুটি নন সিস্টার ক্রোমাটিডের 'X' আকৃতির মতো জোড়া স্থানকে কী বলে?

(ক) ক্রসিংওভার
(খ) সিন্যাপসিস
(গ) টেট্রাড
(ঘ) কায়াজমা
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
প্যাকাইটিন উপপর্যায়ে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়ের সময় যে 'X' আকৃতির সংযোগ স্থলের সৃষ্টি হয়, তাকে কায়াজমা বলে। এখানেই ক্রসিংওভার ঘটে।

প্রশ্ন: ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ-১
(খ) মেটাফেজ-১
(গ) অ্যানাফেজ-১
(ঘ) টেলোফেজ-১
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
অ্যানাফেজ-১ ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুতে পৌঁছায়। ফলে প্রতিটি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়।

প্রশ্ন: ক্রসিংওভার ঘটে কোন উপপর্যায়ে?

(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
প্রোফেজ-১ এর প্যাকাইটিন উপপর্যায়ে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বা অংশের ভৌত বিনিময় ঘটে, একে ক্রসিংওভার বলা হয়।

প্রশ্ন: মিয়োসিস প্রোফেজ -১ এর সঠিক ক্রম পর্যায় কোনটি?

(ক) জাইগোটিন → ডিপ্লোটিন → প্যাকাইটিন → ডায়াকাইনেসিস
(খ) লেপ্টোটিন → প্যাকাইটিন → ডিপ্লোটিন → জাইগোটিন
(গ) জাইগোটিন → লেপ্টোটিন → প্যাকাইটিন → ডিপ্লোটিন
(ঘ) লেপ্টোটিন → জাইগোটিন → প্যাকাইটিন → ডিপ্লোটিন
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মিয়োসিস প্রোফেজ-১ এর পাঁচটি উপপর্যায়ের সঠিক ধারাবাহিক ক্রম হলো: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং সর্বশেষ ডায়াকাইনেসিস।

প্রশ্ন: জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণে দায়ী কোনটি?

(ক) DNA অনুলিপন
(খ) অ্যামাইটোসিস
(গ) মাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মিয়োসিসের ফলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক (n) হয়ে যায়। পরে দুটি গ্যামেটের মিলনে জাইগোটে পুনরায় ক্রোমোজোম সংখ্যা (2n) ঠিক থাকে, যা বংশ পরম্পরায় প্রজাতির স্বকীয়তা বজায় রাখে।

প্রশ্ন: হোমোলোগাস ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি কোণ করে থাকে?

(ক) 30
(খ) 50
(গ) 70
(ঘ) 90
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
ডিপ্লোটিন উপপর্যায়ে কায়াজমাগুলো যখন প্রান্তের দিকে সরে যায়, তখন দুটি কায়াজমার মধ্যবর্তী অংশে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরকে বিকর্ষণ করে প্রায় ৯০° কোণ তৈরি করে লুপ গঠন করে।

প্রশ্ন: কোনটি দ্বারা মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায়?

(ক) অ্যামাইটোসিস
(খ) ক্রসিংওভার
(গ) মাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মিয়োসিস বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের পৃথকীকরণ ও ক্রসিংওভারের মাধ্যমে জিনের স্বাধীন বিন্যাস ঘটে, যা মেন্ডেলের বংশগতিবিদ্যা ও এর ব্যতিক্রমগুলো নিখুঁতভাবে ব্যাখ্যা করতে সক্ষম।

প্রশ্ন: একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুটি ক্রোমাটিডকে কী বলে?

(ক) সিস্টার
(খ) নন-সিস্টার
(গ) ক্রোমোমিয়ার
(ঘ) টেট্রাড
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
একটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতিত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যে দুটি ক্রোমাটিড গঠন করে, তাদের পরস্পরকে সিস্টার ক্রোমাটিড বলে। ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হলো নন-সিস্টার।

প্রশ্ন: প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুগুলো পশ্চাৎবর্তী থাকে কোন ধাপে?

(ক) প্রোফেজ-২
(খ) মেটাফেজ-২
(গ) অ্যানাফেজ-২
(ঘ) টেলোফেজ-২
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
অ্যানাফেজ-২ ধাপে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এ সময় সেন্ট্রোমিয়ার মেরুর দিকে অগ্রগামী এবং বাহুগুলো পশ্চাৎবর্তী থাকে।

প্রশ্ন: কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?

(ক) ডিপ্লোটিন
(খ) লেপ্টোটিন
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
মিয়োসিসের প্রোফেজ-১ এর প্রথম উপপর্যায় লেপ্টোটিনে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজনের ফলে এরা সংকুচিত হতে থাকে এবং এদের গায়ে পুঁতির মতো দানাদার ক্রোমোমিয়ার স্পষ্টভাবে দেখা যায়।

প্রশ্ন: নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়?

(ক) প্যাকাইটিনে
(খ) জাইগোটিনে
(গ) লেপ্টোটিনে
(ঘ) ডায়াকাইনেসিসে
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
প্যাকাইটিন উপপর্যায়ে প্রতিটি বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে মোট চারটি ক্রোমাটিড গঠন করে, ক্রোমোজোমের এই চার ক্রোমাটিড অবস্থাকে টেট্রাড বলে।

প্রশ্ন: প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কী বলে?

(ক) সিন্যাপসিস
(খ) ক্রসিংওভার
(গ) বাইভ্যালেন্ট
(ঘ) কায়াজমা
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
জাইগোটিন উপপর্যায়ে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে, এবং এই জোড়বদ্ধ দুটি ক্রোমোজোমকে একত্রে বাইভ্যালেন্ট বা দ্বিযোজী বলা হয়।

প্রশ্ন: কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে?

(ক) মাইটোসিস
(খ) অ্যামাইটোসিস
(গ) সাইটোকাইনেসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মিয়োসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হলেও ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই একে বিয়োজন বিভাজন বলে।

প্রশ্ন: স্পোরোফাইটিক জীবে/ উদ্ভিদের মিয়োসিস ঘটে কোথায়?

(ক) জননকোষে
(খ) দেহকোষে
(গ) জনন মাতৃকোষে
(ঘ) পরাগরেণুতে
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড (2n) উদ্ভিদের ডিপ্লয়েড জনন মাতৃকোষে (Germ mother cell) মিয়োসিস বিভাজন ঘটে, যার ফলে হ্যাপ্লয়েড (n) জননকোষ বা গ্যামেট সৃষ্টি হয়।

প্রশ্ন: মিয়োসিস-২ কে বলা হয়-

(ক) ইকোয়েশনাল ডিভিশন
(খ) শ্লাইখারের বিভাজন
(গ) হ্রাসমূলক বিভাজন
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
মিয়োসিস-২ বিভাজনটি হুবহু মাইটোসিসের অনুরূপ। এখানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে একে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলে।

প্রশ্ন: কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে?

(ক) ফার্ন
(খ) শৈবাল
(গ) জিমনোস্পার্ম
(ঘ) অ্যানজিওস্পার্ম
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
শৈবাল ও ছত্রাকের মতো নিম্নশ্রেণির উদ্ভিদ প্রধানত হ্যাপ্লয়েড দেহ বিশিষ্ট। এদের ডিপ্লয়েড জাইগোটে মিয়োসিস ঘটার মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর বা গ্যামেট তৈরি হয়।

প্রশ্ন: মিয়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন/ সপুষ্পক উদ্ভিদে কে প্রথম মিয়োসিস বিভাজন প্রত্যক্ষ করেন?

(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) স্ট্রাসবুর্গার
(গ) বোভেরি
(ঘ) শ্লাইখার
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
বিজ্ঞানী স্ট্রাসবুর্গার (Strasburger) ১৮৮৮ সালে সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে সর্বপ্রথম মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ ও এর বৈজ্ঞানিক বর্ণনা প্রদান করেন।

প্রশ্ন: মিয়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় সিন্যাপসিস ঘটে?

(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
জাইগোটিন উপপর্যায়ে দুটি হোমোলোগাস বা সদৃশ ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টির প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে, যা ক্রসিংওভারের পূর্বশর্ত হিসেবে কাজ করে।

প্রশ্ন: কায়াজমাটার প্রান্তবর্তণ ঘটে মিয়োসিস কোষ বিভাজনের কোন দশায়?

(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
ডিপ্লোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়। ফলে কায়াজমাগুলো ক্রমান্বয়ে ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যায়, একে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলে।

প্রশ্ন: প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে?

(ক) জাইগোটিন
(খ) প্যাকাইটিন
(গ) ডিপ্লোটিন
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
প্রোফেজ-১ এর সর্বশেষ উপপর্যায় ডায়াকাইনেসিসে নিউক্লিওলাস সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দার অবলুপ্তি ঘটতে শুরু করে।

প্রশ্ন: বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপদশায়?

(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
মিয়োসিসের জাইগোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোম জোড় বেঁধে সিন্যাপসিস প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট গঠন করে। প্রতিটি জোড়ায় দুটি ক্রোমোজোম থাকে।

প্রশ্ন: জেনেটিক ম্যাপ তৈরি করা হয়-

(ক) মিয়োসিসের বিয়োজন বিভাজনের শতকরা হার থেকে
(খ) ক্রসিংওভারের শতকরা হার থেকে
(গ) মাইটোটিক ইনডেক্স থেকে
(ঘ) কোষে ক্রোমোজোমের অবস্থান থেকে
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
ক্রসিংওভারের শতকরা হার থেকে জিনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়। এটি জিনের রৈখিক অবস্থান বুঝতে সাহায্য করে।

প্রশ্ন: মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?

(ক) লেপ্টোটিন
(খ) প্যাকাইটিন
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
মিয়োসিস-১ এর প্রোফেজ-১ দশার প্যাকাইটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে 'X' আকৃতির জোড়াস্থান বা কায়াজমা সৃষ্টি হয় এবং ক্রসিংওভার ঘটে।

প্রশ্ন: একাধিক নিউক্লিয়াসযুক্ত স্লাইম মোল্ডের কোষকে কী বলে?

(ক) সিনোসাইট
(খ) প্লাজমোডিয়াম
(গ) সিনসাইটিয়াম
(ঘ) সাইজন্ট
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
শৈবাল ও ছত্রাকের বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইট এবং স্লাইম মোল্ডের বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে প্লাজমোডিয়াম বলে। প্রাণির পেশির বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে সিনসাইটিয়াম বলে।

প্রশ্ন: নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল নয়?

(ক) Eudorina
(খ) Vaucheria
(গ) Botrydium
(ঘ) Sphaeroplea
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
Vaucheria ও Botrydium সিনোসাইটিক শৈবাল হলেও Eudorina সিনোসাইটিক নয়।

প্রশ্ন: প্রাণিকোষে সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে কোন প্রোটিন?

(ক) অ্যাকটিন ও মায়োসিন
(খ) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
(গ) ভাইমেন্টিন
(ঘ) অ্যাংকর প্রোটিন
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
প্রাণী কোষে সাইটোকাইনেসিস বা কোষ ঝিল্লির খাঁজ সৃষ্টিতে অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন ফিলামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন: শ্লাইখার Mitosis বিভাজনের নাম দেন-

(ক) ইকুয়েশনাল ডিভিশন
(খ) ক্যারিওকাইনেসিস
(গ) সাইটোকাইনেসিস
(ঘ) সাইক্লোসিস
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য করেন এবং এই প্রক্রিয়ার নাম দেন ক্যারিওকাইনেসিস। ওয়াল্টার ফ্লেমিং পরবর্তীতে মাইটোসিস নামকরণ করেন।

প্রশ্ন: নিচের কোনটি প্রোটো অনকোজিন?

(ক) Suppressor gene
(খ) CDK gene
(গ) Metastatic gene
(ঘ) Neoplasic gene
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
কোষের স্বাভাবিক বিভাজন নিয়ন্ত্রক জিনসমূহকে প্রোটো-অনকোজিন বলে। CDK gene (Cyclin Dependent Kinase) একটি প্রোটো-অনকোজিন, যা পরিবর্তিত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী অনকোজিনে পরিণত হতে পারে।

প্রশ্ন: সাইটোকাইনেসিস শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

(ক) ফ্লেমিং
(খ) হুইটম্যান
(গ) শ্লাইখার
(ঘ) পেল্ক
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। বিজ্ঞানী হুইটম্যান (Whitman) ১৮৮৭ সালে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।

প্রশ্ন: মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন কে?

(ক) স্ট্রাসবার্জার ও শ্লাইখার
(খ) ওয়াল্টার ফ্লেমিং
(গ) ককরাম ও ম্যাক-কলে
(ঘ) হাওয়ার্ড ও পেল্ক
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ও এর প্রভাব ব্যাখ্যা করেন বিজ্ঞানী ককরাম ও ম্যাক-কলে (Cockerham & MacCollum)।

প্রশ্ন: সাইটোকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হওয়াকে কী বলে?

(ক) মুক্ত নিউক্লিয়ার বিভাজন
(খ) ভ্রূণকেন্দ্রিক বিভাজন
(গ) কোষীয় বিভাজন
(ঘ) মুক্ত বায়ু বিভাজন
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
যদি ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটে, তবে কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। এর ফলে সিনোসাইটিক অবস্থার সৃষ্টি হয়।

প্রশ্ন: নিচের কোনটি তরল এন্ডোস্পার্ম?

(ক) ভ্রূণের পেশি টিস্যু
(খ) ডাবের পানি
(গ) স্পার্মাটোজোয়া
(ঘ) মেটাক্রিপ্টোমেরোজয়েট
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
ডাবের পানি হলো এক প্রকার তরল এন্ডোস্পার্ম বা শস্য কলা, যা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে তৈরি হয়।

প্রশ্ন: লোহিত রক্তকোষের পুনরুৎপাদন হয় কোন প্রক্রিয়ায়?

(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
কোনো কোনো অতিপ্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত (লোহিত রক্তকণিকা)। এরা ক্রমাগত ধ্বংসপ্রাপ্ত হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পুনরুৎপাদন হয়।

প্রশ্ন: নিচের কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে?

(ক) Pteris
(খ) Riccia
(গ) Chlamydomonas
(ঘ) Marchantia
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
এককোষী শৈবাল ক্লামাইডোমোনাস (Chlamydomonas) মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে।

প্রশ্ন: সাইটোকাইনেসিস বলতে কী বুঝায়?

(ক) নিউক্লিয়াসের বিভাজন
(খ) সাইটোপ্লাজমের বিভাজন
(গ) সেন্ট্রোজোমের বিভাজন
(ঘ) ক্রোমোজোমের বিভাজন
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।

প্রশ্ন: কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়?

(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, তবে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে।

প্রশ্ন: নিচের কোন কাজটি মাইটোসিসের দ্বারা হয় না?

(ক) ক্ষতস্থান পূরণ
(খ) ক্রমাগত ক্ষয়পূরণ
(গ) বৈচিত্র্য সৃষ্টি
(ঘ) জননাঙ্গ সৃষ্টি
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
মাইটোসিস ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ এবং দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু বৈচিত্র্য সৃষ্টি মাইটোসিসের কাজ নয়; এটি মিয়োসিস ও ক্রসিংওভারের মাধ্যমে ঘটে।

প্রশ্ন: Mitosis-এ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়-

(ক) প্রোফেজ
(খ) অ্যানাফেজ
(গ) মেটাফেজের শুরুতে
(ঘ) মেটাফেজের শেষ দিকে
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মাইটোসিস বিভাজনের মেটাফেজ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং এর ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য সেন্ট্রোমিয়ার লাভ করে।

প্রশ্ন: নিচের কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট হয়?

(ক) Prophase
(খ) Metaphase
(গ) Anaphase
(ঘ) Telophase
সঠিক উত্তর: (খ)
ব্যাখ্যা:
মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। এই অবস্থাকে সুপারকয়েলিং বলা হয়।

প্রশ্ন: Acrocentric chromosome'-এর আকৃতি নিম্নের কোন অক্ষরের মতো?

(ক) V
(খ) L
(গ) J
(ঘ) I
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের এক প্রান্তের খুব কাছাকাছি থাকে তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে। অ্যানাফেজ পর্যায়ে এই ধরনের ক্রোমোজোম দেখতে ইংরেজি 'J' অক্ষরের মতো হয়।

প্রশ্ন: নিচের কোনটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়?

(ক) প্রোফেজ
(খ) অ্যানাফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
মাইটোসিস বিভাজনের পাঁচটি পর্যায়ের মধ্যে প্রোফেজ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়।

প্রশ্ন: প্রাণিকোষে দু'মেরু থেকে বিচ্ছুরিত হয়-

(ক) স্পিন্ডল তন্তু
(খ) ক্রোমোজোমাল তন্তু
(গ) অ্যাস্টার তন্তু
(ঘ) আকর্ষণ তন্তু
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
প্রাক-মেটাফেজ পর্যায়ে প্রাণী কোষে দুই মেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়।

প্রশ্ন: মাইটোসিস বিভাজনে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়-

(ক) প্রোফেজের শেষে
(খ) অ্যানাফেজ ধাপে
(গ) মেটাফেজ ধাপে
(ঘ) টেলোফেজ ধাপে
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
মাইটোসিস বিভাজনের প্রোফেজ পর্যায়ের শেষ দিকে সাইটোপ্লাজমে বিদ্যমান মাইক্রোটিউবিউলগুলো সংগঠিত হয়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা করে। প্রো-মেটাফেজে স্পিন্ডল যন্ত্র পূর্ণতা পায়।

প্রশ্ন: টেলোফেজ এ ঘটে না-

(ক) মেরুমুখী চলন
(খ) অপত্য কোষ সৃষ্টি
(গ) নিউক্লিওপর্দার পুনঃআবির্ভাব
(ঘ) স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
টেলোফেজ পর্যায়ে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, নিউক্লিওপর্দার পুনঃআবির্ভাব ঘটে এবং স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়। কিন্তু মেরুমুখী চলন এই ধাপে ঘটে না; এটি অ্যানাফেজ পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য।

প্রশ্ন: নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের “গতি পর্যায়” নামে পরিচিত?

(ক) অ্যানাফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
মাইটোসিসের যে পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলতে থাকে তাকে অ্যানাফেজ বলে। এই ধাপে ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয় বলে একে 'গতি পর্যায়' বলা হয়।

প্রশ্ন: ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ের সমাপ্তি ঘটে?

(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
ব্যাখ্যা:
যখন ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছায়, তখন অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে।

প্রশ্ন: জলযোজন ঘটে কোন দশায়?

(ক) প্রোফেজ
(খ) অ্যানাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমে পুনরায় জল যুক্ত হওয়াকে জলযোজন বলে। মাইটোসিসের শেষ পর্যায় অর্থাৎ টেলোফেজে ক্রোমোজোমগুলো জলযোজন প্রক্রিয়ায় সরু ও লম্বা হয়ে পুনরায় ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। প্রোফেজ ধাপে এর বিপরীত অর্থাৎ জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে।

প্রশ্ন: মাইটোসিস কোথায় ঘটে না?

(ক) মূল ও কাণ্ডের অগ্রভাগে
(খ) পাতার বর্ধনশীল অংশে
(গ) প্রাণির যকৃত কোষে
(ঘ) প্রাণির স্নায়ু কোষে
সঠিক উত্তর: (ঘ)
ব্যাখ্যা:
মাইটোসিস মূলত বিভাজনক্ষম দৈহিক কোষে ঘটে। তবে প্রাণীর স্নায়ু কোষ, পেশি কোষ এবং পরিণত লোহিত রক্তকণিকা (RBC) বিভাজিত হয় না। উদ্ভিদ কোষে মূল ও কাণ্ডের অগ্রভাগ এবং পাতার বর্ধনশীল অংশে মাইটোসিস ঘটে।

প্রশ্ন: মাইটোসিস সর্বপ্রথম কোন বিজ্ঞানী দেখতে পান?

(ক) শ্লাইখার
(খ) ফ্লেমার
(গ) ফ্লেমিং
(ঘ) কলিন্স
সঠিক উত্তর: (ক)
ব্যাখ্যা:
বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য করেন এবং এই প্রক্রিয়ার নাম দেন ক্যারিওকাইনেসিস। ওয়াল্টার ফ্লেমিং পরবর্তীতে মাইটোসিস নামকরণ করেন।
Scroll to Top